আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী কর্তৃক ইরানের ইসলামি বিপ্লবের চল্লিশতম বিজয় বার্ষিকী উপলক্ষে প্রদত্ত ‘বিপ্লবের দ্বিতীয় পদক্ষেপ’ শীর্ষক বিবৃতি বাংলায় অনুবাদ এবং বিভিন্ন ওয়েব সাইটে প্রকাশের পর ইরানের ইসলামি বিপ্লবের শুভাকাঙ্খি ও ভক্তদের পক্ষ থেকে বিবৃতিটি স্বতন্ত্রভাবে প্রকাশের আহবান জানানো হয়। এর ভিত্তিতে সম্প্রতি বিবৃতিটি প্রকাশিত হয়েছে।
বিবৃতিটি বিশিষ্ট অনুবাদক জনাব নূর হোসেন মজিদী অনুবাদ করেছেন। যা ঢাকায় অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৩২ পৃষ্ঠায় সর্বমোট ২০০০ সংখ্যায় প্রকাশিত হয়েছে।#